চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ অক্টোবর বিকেলে ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ধানুয়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহমান বেপারী বলেন, “আলহাজ্ব এম এ হান্নান ফরিদগঞ্জবাসীর পরীক্ষিত ও যোগ্য নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন জুয়েল, সহ ইউনিয়ন বিএনপির সভাপতি, আনোয়ার হোসেন কালু , সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার ,সাংগঠনিক সম্পাদক কবির চৌধুরী, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ঈমান গাজী, সাংগঠনিক সম্পাদক আজিজ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল ভূঁইয়া, সদস্য সচিব হেলাল গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন রিদু- ষ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
RK / Saif




















