ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে হরিণা এলাকা থেকে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 91

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার ২৮ অক্টোবর ভোররাতে সদর উপজেলার হরিণা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সোমবার ভোর ৩টা ৩০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে।

অভিযানে হরিণা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী—মোঃ রাসেল তালুকদার (৩২) ও মোঃ মাহবুব (৩২)—কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত ইয়াবাগুলোকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা জুড়ে মাদক নির্মূলে যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

Rk / Saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যৌথ বাহিনীর অভিযানে হরিণা এলাকা থেকে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫