ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ম মেনেই ভালো মানের কাজ চলছে ফরিদগঞ্জের চান্দ্রা–সেকদী সড়কের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 158
চাঁদপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আইআরডিপি-৩ প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি-চান্দ্রা সড়কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে ৮২৫ মিটার দৈর্ঘ্যের এই সড়কটির নির্মাণকাজের জন্য ৫ কোটি ৯৭ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান এমজেএআইজেবি -কে। উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের চান্দ্রাবাজার নদীর পাড় থেকে সেকদী পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে নিয়ম মেনে ও ভালো মানের ইট দিয়ে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকা হওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত এখন অনেক সহজ হয়েছে, যা এলাকায় স্বস্তি ও আনন্দ ফিরিয়ে এনেছে।
 সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকরা নিয়ম অনুযায়ী মানসম্মত ইট ও অন্যান্য উপকরণ ব্যবহার করে কাজ করছেন। নিয়মিতভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা কাজের মান তদারকি করছেন। ফলে নির্মাণের গুণগত মান নিশ্চিত হচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন।
স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, “রাস্তার কাজ সুন্দরভাবে হচ্ছে। কাজ শেষ হলে আমাদের চলাচলে অনেক সুবিধা হবে। আমরা কাজের মানে সন্তুষ্ট।”
সিএনজি চালক নাছির ও হাছান বলেন, “আগে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর ছিল। এখন সহজে চলাচল করা যাচ্ছে। এরকম ভালো কাজ আমরা খুব কমই দেখেছি।”
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, “অফিসের নিয়ম মেনে কাজ চলছে। গুণগত মানের দিকে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে, যেন রাস্তা দীর্ঘস্থায়ী হয়।”
এদিকে সম্প্রতি একটি ঘটনা নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। রাস্তার কাজে ব্যবহৃত ইট আনার সময় এক শ্রমিক ভুলবশত নিম্নমানের ইট এনে ফেললে, ঠিকাদারি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে সেটি ফেরত দিয়ে ভালো মানের ইট এনে আগের মতো কাজ চালিয়ে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার শাহ আলম বলেন, “কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে এবং কিছু গণমাধ্যম কর্মীদের ভুল বোঝানোর চেষ্টা করেছে। তবে আমরা বিশ্বাস করি, সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির স্তম্ভ। তারা নিশ্চয়ই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন। শুরু থেকেই আমরা যেভাবে গুণগত মান বজায় রেখে কাজ করেছি, শেষ পর্যন্ত একইভাবে ভালো উপকরণ ব্যবহার করে কাজ শেষ করব ইনশাআল্লাহ।”
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটি সম্পূর্ণ হলে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন গতি আসবে। এটি উন্নয়নের এক নতুন দ্বার খুলে দেবে ফরিদগঞ্জের এই জনপদে।
rk / saif
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নিয়ম মেনেই ভালো মানের কাজ চলছে ফরিদগঞ্জের চান্দ্রা–সেকদী সড়কের

আপডেট : ০৭:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫