ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় বৃত্তি ও প্রশংসাপত্র বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা এর  আয়োজনে ৩০তম  হিফজুল কুরআন প্রতিযোগিতা  বৃত্তিও প্রশংসাপত্র  বিতরণী অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯অক্টোবর ২০২৫) দুপুরে পশ্চিম সানকি সাইর জামিয়া ইসলামিয়া মাদরাসার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান কাফিরীর পরিচালনায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও পশ্চিম সানকি সাইর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাও: দেলোয়ার হোসেন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ আবু হানিফ।
প্রধান অতিথি বলেন,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সবসময় কুরআনভিত্তিক শিক্ষা ও তরুণ প্রজন্মের নৈতিক বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।যে সমাজে কুরআনের হাফেজ তৈরি হয়, সে সমাজ কখনও অন্ধকারে নিমজ্জিত হতে পারে না। কুরআনের আলোয় আলোকিত প্রজন্মই পারে নৈতিক ও আদর্শিক সমাজ গড়ে তুলতে।
বিশেষ অতিথি ছিলেন ,হুফফাজুল কুরআন ফরিদগঞ্জ উপজেলা শাখার সি: সহ-সভাপতি মাওলানা আবু বকর ও কোষাধ্যক্ষ মাওঃ মুফতি নজরুল ইসলাম জিহাদী ।এ সময় বক্তারা বলেন হিফজুল কুরআন শুধু মুখস্থ করা নয়, বরং তা হৃদয়ে ধারণ করে জীবনে বাস্তবায়ন করাই আসল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উওর ভাটের গাও নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার মুফতি মাহবুর রহমান, দক্ষিণ বিষেরবনন্দ দারুস সুন্নত নূরানী হাফিজিয়া মাদ্রাসার মাওলানা নাছির উল্লাহ, উম্মুল কোরআন মাদ্রাসার মাওঃ মোঃ বরকত উল্লাহ , গল্লাগ আল আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাও:খালেদ সাইফুল্লাহ, খাজুরিয়া নূরী গাজী বাড়ি মাদ্রাসার মাওলানা আব্দুল আউয়াল , জামালপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসার মাওলানা সিদ্দিক আহমেদ, পশ্চিম রুপসা আব্দুর রহমান বিন আইয়ু (রা:)নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মাওলানা মোঃ আব্দুস সাত্তার, মুফতি মোঃ নাছির খান লাউতলি মাদ্রাসা ই মদিনাতুল উলুম আল ইসলামিয়া, হাফেজ মাও: মোঃ হাসান মহতামিন আষ্টা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এছাড়াও দেশবরেণ্য বহু ওলামায়ে কেরামগণ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ জন কোরআন প্রতিযোগীকে উপবৃত্তি ও প্রশংসাপত্র প্রদান ও ২২ জনকে প্রশংসা পত্র বিতরণ করা হয়। এবং ৩ টি মাদ্রাসাকে ফাউন্ডেশনের আওতায় আনার স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্র দেওয়া হয়।
rk / saif
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় বৃত্তি ও প্রশংসাপত্র বিতরণী অনুষ্ঠিত

আপডেট : ০৭:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫