ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে দলীয় গ্রুপিংয়ে হতাশ তৃণমূল : হাজী মোজাম্মেল 

  • ‎মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 205
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেলকে ঘিরে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
‎
‎দলীয় অভ্যন্তরীণ গ্রুপিং ও কোন্দলে ক্ষুব্ধ ফরিদগঞ্জের তৃণমূল নেতাকর্মীরা এখন বিকল্প ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে হাজী মোজাম্মেলকে চাচ্ছেন। তাঁর সততা, অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে স্থানীয়ভাবে তিনি বিএনপির নিবেদিতপ্রাণ একজন নেতা হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন ।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি’র তৃণমূল কর্মীরা ইতোমধ্যে সভা-সমাবেশে হাজী মোজাম্মেলের পক্ষে মত প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, “দলীয় ঐক্য ফিরিয়ে আনতে এবং ফরিদগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী করতে হাজী মোজাম্মেলই উপযুক্ত ব্যক্তি।”
‎
‎এ বিষয়ে হাজী মোজাম্মেল বলেন, “আমি বিএনপির তৃণমূলের রাজনীতিতে বিশ্বাসী। জনগণ যদি চায়, আমি সবসময় দলের জন্য কাজ করতে প্রস্তুত। ফরিদগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল আমি মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি আমি বিরোধীদলীয় উপজেলা চেয়ারম্যান হওয়ায় অনেক কাজেই প্রতিবন্ধকতা মাড়িয়ে দলের জন্য কাজ করেছি। ২০১৫ সালের পর থেকে দলের প্রয়োজনে ঢাকাতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকাপালন করতে গিয়ে অসংখ্য মামলা হামলার  শিকার হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠান। এখন দলের নির্দেশনায় ধানের শীষের পক্ষে আমার নির্বাচনী এলাকায় দলকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ দল আমাকে মূল্যায়ন করলে আমি ফরিদগঞ্জের বিএনপির রাজনীতির বিভাজন মুক্ত করবো।
‎
‎রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফরিদগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন নিরসনে হাজী মোজাম্মেলের মতো অভিজ্ঞ নেতৃত্ব আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
rk / saif
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে দলীয় গ্রুপিংয়ে হতাশ তৃণমূল : হাজী মোজাম্মেল 

আপডেট : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫