ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের মাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে হত্যার হুমকি! থানায় সাধারণ ডায়েরি

চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রধান শিক্ষককে অজ্ঞাতনামা ব্যক্তির ফোনকলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হাজীগঞ্জ সেনা ক্যাম্পেও লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষক রৌশন ইয়াজদানী (৪৮) হাজীগঞ্জ উপজেলার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা এবং ২৬নং মাড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৩ সালের ১৩ মার্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিদ্যালয় থেকে তাঁকে অপসারণের ষড়যন্ত্র ও নানান ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

রৌশন ইয়াজদানী জানান, গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। কলার অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিদ্যালয়ে গেলে প্রাণনাশের হুমকি দেয়। ফোনে বলা হয়, “স্কুলে গেলে তোমাকে জবাই করে হত্যা করা হবে, এসিড মারা হবে” — এমন ভয়াবহ হুমকি পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পরপরই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন ফারুক বলেন, “ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগী শিক্ষক রৌশন ইয়াজদানী পুলিশের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের মাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে হত্যার হুমকি! থানায় সাধারণ ডায়েরি

আপডেট : ০৯:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫