ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই মঞ্চ নেত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার

প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভন, এরপর প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় চাঁদপুরে আল আমিন সৈকত নামের এনসিপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক বলে জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

মামলা সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা এবং ‘জুলাই মঞ্চ’-এর এক নেত্রীর সঙ্গে একই দলের নেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপ দেওয়ার দাবিতে গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন।

দুই দিনব্যাপী অনশন চলার পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। পরে গত রোববার (২৬ অক্টোবর) ওই নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, “আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আইনানুগ প্রক্রিয়াধীন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জুলাই মঞ্চ নেত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার

আপডেট : ১১:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫