চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় পঁচা ইলিশের অবৈধ প্রক্রিয়াকরণের বিরুদ্ধে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ অক্টোবর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানকালে চাঁদপুর সদর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় মোঃ বাদশা মাল নামের এক নৌকার মালিকের বিরুদ্ধে পঁচা ইলিশ অবৈধভাবে প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















