ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় সৎমাকে হ”ত্যা’র ঘটনায় ছেলে শাহিন গ্রে”প্তা”র

কুমিল্লার চান্দিনা উপজেলায় পারিবারিক কলহের জেরে সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শাহিন মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন মুন্সি চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। ঘটনার সূত্রপাত হয় গত বুধবার রাতে। পারিবারিক বিষয় নিয়ে সৎমায়ের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে নেমে আসে শোক ও আতঙ্ক। স্থানীয়রা জানান, শাহিনের সঙ্গে তার সৎমায়ের সম্পর্ক দীর্ঘদিন ধরে তিক্ত ছিল। প্রায়ই পারিবারিক ঝগড়া ও বিরোধের ঘটনা ঘটত। বুধবার রাতের ঘটনার পর থেকেই শাহিন পলাতক ছিল।

পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে এবং নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পিবিআই তদন্তভার গ্রহণ করে এবং প্রযুক্তি ব্যবহার করে আসামিকে শনাক্ত করে।

তদন্তের অংশ হিসেবে শুক্রবার বিকেলে ইলিয়টগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে পিবিআই সদস্যরা শাহিন মুন্সিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, পারিবারিক কলহই এ হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে। মামলার তদন্ত চলছে এবং বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চান্দিনায় সৎমাকে হ”ত্যা’র ঘটনায় ছেলে শাহিন গ্রে”প্তা”র

আপডেট : ১২:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫