হাজীগঞ্জে পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড মকিমাবাদে সেকান্তর মৌলভী সাহেবের বাড়িতে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড.ওমর ফারুক টিুটু।
অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম মিন্টু এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বিএনপির নেতা নেজাম উদ্দিন,ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম হোসেন খান,সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা,সহ-সাধারণ সম্পাদক আহমেদ বিন শাহেন শাহা,সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ,ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইব্রাহীম,৪ নং ওয়ার্ড জাসাসের সভাপতি মনজুর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরকে/ সাইফ




















