ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 1065

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে আবারও মাদকবিরোধী অভিযানের সাফল্য এসেছে। শনিবার ২ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার সাকিরগাঁও এলাকায় যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

যৌথ বাহিনীর সূত্র জানায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সোহাগ হোসেন (২৭) ও অজিদা আক্তার (২৫)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, চাঁদপুর জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। যারা মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাকিরগাঁও এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। যৌথ বাহিনীর এ সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। স্থানীয়দের প্রত্যাশা—এই ধারাবাহিকতা বজায় থাকলে চাঁদপুর শিগগিরই মাদকমুক্ত জেলার রূপ নেবে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫