ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সরকারি সফরে পাবনায় যাবেন য়রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে সফরসূচির এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশে রওনা দেবেন। পৌঁছানোর পর জেলা সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। দিন শেষে সেখানেই অবস্থান করবেন রাষ্ট্রপতি।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি আরিফপুর এলাকায় গিয়ে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করবেন। পরে আত্মীয়-স্বজন ও কাছের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সময় কাটাবেন রাষ্ট্রপতি।

শনিবার (৮ নভেম্বর) সারাদিন পাবনা সার্কিট হাউজে অবস্থান করবেন এবং নিকটজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদিনও তিনি সার্কিট হাউজেই রাত্রিযাপন করবেন।

রোববার (৯ নভেম্বর) সফরের শেষ দিনে আবারও সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ফেরত আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সরকারি বিজ্ঞপ্তিতে সফরকালীন নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চার দিনের সরকারি সফরে পাবনায় যাবেন য়রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট : ০৫:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫