ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরীর বিদায় সংবর্ধনা

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরীর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার।
সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, রাবেয়া আক্তার, মিজানুর রহমান পাটোয়ারী ও ইলিয়াছ হোসেন।
এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা স্কাউটসের কমিশনার মো. মনিরুজ্জামান, এবং শিক্ষক কাজী মোতাহের হক, শিরিনা শামীম, জামাল হোসেন, আবু সাদেক, গোলাম রসুল, হাফেজ আহম্মদ কারছন, মনজিল হোসেন, মরিয়ম নাসরিন, রোকেয়া সুলতানা, সাইদুর বাসার, তাজুল ইসলাম, সারমিন আক্তার, কহিনুর আক্তার, হাসিবুর রহমান, সাইফুল ইসলাম ও মনজুর হোসেন প্রমুখ বক্তৃতা দেন।
অনুষ্ঠানে শিক্ষকেরা বিদায়ী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট ও উপহার তুলে দেন।
বক্তব্যের এক পর্যায়ে বিদায়ের আবেগঘন মুহূর্তে অনেক শিক্ষক কান্নায় ভেঙে পড়েন।
শিক্ষা অফিসার আবু সাঈদের বিদায় উপলক্ষে শিক্ষক মোস্তফা কামাল স্বরচিত একটি কবিতা আবৃত্তি করলে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের চোখে অশ্রু ঝরে পড়ে।
অনুষ্ঠান শেষে আবু সাঈদ চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “হাজীগঞ্জের শিক্ষক সমাজ আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এখানে পাওয়া ভালোবাসা ও শ্রদ্ধা আমি সারাজীবন মনে রাখব।”
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরীর বিদায় সংবর্ধনা

আপডেট : ০৬:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫