ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় অবৈধ বালু উত্তোলন,  ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতেই রবিবার (২রা নভেম্বর) উপজেলার মোহনপুর, ষাটনল ও কালিপুর বালুমহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
এ অভিযানে সহযোগিতা করে মোহনপুর নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা।
মোহনপুর, ষাটনল ও কালিপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি ড্রেজার  ও ২টি বাল্কহেড’সহ ৬ জনকে আটক করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ (সংশোধিত-২০২৩) এর ১৫(১) ধারায় একটি ড্রেজার ও বাল্কহেডের তিন জনকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অবশিষ্ট একটি ড্রেজার ও বাল্কহেড’সহ ৩ জনকে নিয়মিত মামলা প্রদানের নিমিত্ত নৌ-পুলিশের হেফাজতে প্রেরণ করা হয় বলে জানান মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, মতলব উত্তর উপজেলার মোহনপুর , কালিপুর ও ষাটনল এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মেঘনায় অবৈধ বালু উত্তোলন,  ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : ০৬:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫