ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাকিরের সমর্থনে লিফলেট বিতরণ

বগুড়ার সোনাতলা পৌর এলাকায় বিএনপি নেতা ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল জাকিরের সমর্থনে লিফলেট বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে (২ নভেম্বর)  পৌর শহরের বিভিন্ন সড়কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে তারেক জিয়ার সালাম নিন, জাকির ভাইয়ের সালাম নিন ‘ধানের শীষে ভোট দিন’ শ্লোগানে এক বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌর এলাকার ঘোড়াপীর মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, বিএনপি নেতা ভিপি এমদাদুল হক টুকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা প্রমুখ।

বক্তারা বলেন, জাকির ভাই সব সময় আমাদের পাশে ছিলেন, নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন, আমাদের মামলার সকল রাজনৈতিক মামলা তিনি নিজ খরচে  পরিচালনা করছেন । ৩০টি বছর ধরে তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন। বগুড়া-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকেই মনোনয়ন দেওয়া হবে। আমরা জাকির ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সিজু, সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, সাবেক পৌর সংরক্ষিত আসনের কাউন্সিলর কুলসুম বেগম, বিএনপি নেতা আব্দুল হাদী, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি, পাভেল আহমেদ, যুবদল সদস্য জিয়াউল হক সাগর, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল ওয়াহাব হক, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, ছাত্রদল নেতা তাকবির, পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি শাহনেওয়াজ নয়ন, সাধারণ সম্পাদক জাহিনুর ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাকিরের সমর্থনে লিফলেট বিতরণ

আপডেট : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫