চাঁদপুরের কচুয়া-১ আসনের ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার বিকালে দলের ¯’ায়ী কমিটির সভার পরে গুলশান অফিসে সংবাদ সম্মেলনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনম
এহছানুল হকের নাম ঘোষণা করা হয়।
ঘোষণার খবর শুনে কচুয়া পৌর শহরে মিলন সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। অনেকে মিলনের নাম ঘোষণা করায় খুশির কান্নায় ভেঙে পড়েন। কচুয়া আসনে বিএনপির ৩জন প্রার্থী
প্রতিদ্ব›িদ্বতা করে মনোনয়ন দৌড়ে ছিলেন। সকলকে টপকিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির মনোনীত হলেন ড. আনম এহছানুল হক মিলন।
১৯৯৬ সালে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মেজবাহ উদ্দিন খানকে পরাজিত করে ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে লড়ে আ ন ম এহছানুল হক মিলন বিজয় ছিনিয়ে আনেন। তারপর ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ড. মহীউদ্দিন খান আলমগীরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করে জয় লাভ করেন। এই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আরকে/ সাইফ




















