ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টয়লেটে যাওয়ার পথে সাপের কামড়, প্রাণ গেল গৃহবধূ শারমিনের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • 301

চাঁদপুরের মতলব দক্ষিণে সাপের কামড়ে শারমিন আক্তার (২১) নামে এক তরুণ গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ৩ নভেম্বর সকালে মতলব পৌরসভার নবকলস গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শারমিন পৌর এলাকার চরনিলক্ষী গ্রামের মো. হান্নান মীরের মেয়ে এবং ফরিদগঞ্জ উপজেলার রাজু পাটোয়ারীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় টয়লেটে যাওয়ার সময় হঠাৎ পায়ের নিচে বিষধর সাপ কামড় দেয় শারমিনকে। তিনি চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সাপটি অদৃশ্য হয়ে যায়। এরপর ধীরে ধীরে শারমিনের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। প্রথমে গ্রাম্য চিকিৎসকের পরামর্শে কবিরাজের কাছে চিকিৎসা নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও অ্যান্টিভেনম নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু সোমবার সকালে নবকলস গ্রামে নানার বাড়িতে হঠাৎ তিনি মারা যান।

নিহতের বাবা মো. হান্নান মীর জানান, “মেয়েকে সাপ কামড় দেওয়ার পর স্থানীয় কবিরাজের চিকিৎসা নিয়েছিলাম। পরে হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসার পর কিছুটা ভালোও ছিল। কিন্তু আজ সকালে খবর পেলাম, ও আর নেই।”

নিহত শারমিন আক্তারের মৃত্যুতে নবকলস গ্রাম, চরনিলক্ষী এবং ফরিদগঞ্জের রাজু পাটোয়ারীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। নয় মাস বয়সী এক কন্যাশিশুকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন এই তরুণী গৃহবধূ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

টয়লেটে যাওয়ার পথে সাপের কামড়, প্রাণ গেল গৃহবধূ শারমিনের

আপডেট : ০৭:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫