ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের ৫ আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত: নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে তাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম অনুমোদন দেওয়া হয়। এবার ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে চাঁদপুর জেলার পাঁচটি আসনেই ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত প্রার্থীরা হলেন —

চাঁদপুর-১ (কচুয়া) আসনে: আ. ন. ম. এহসানুল হক মিলন

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে: ড. জালাল উদ্দিন

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে: লায়ন হারুন অর রশিদ

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে: ইঞ্জিনিয়ার মমিনুল হক

চাঁদপুরে প্রার্থী তালিকা ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বিএনপির কার্যালয়গুলোতে আনন্দের বন্যা বয়ে যায়। নেতাকর্মীরা মিষ্টিমুখ করান এবং নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর কার্যালয়। দীর্ঘদিন পর এমন ঐক্যবদ্ধ পরিবেশে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

জেলার বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার টানিয়ে প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। তৃণমূল নেতারা জানান, প্রার্থী চূড়ান্ত হওয়ায় এখন থেকে তারা নির্বাচনী মাঠে পুরোপুরি প্রস্তুতি নিতে পারবে।

চাঁদপুর জেলার রাজনীতিতে বিএনপির প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নতুন গতি ফিরে এসেছে। প্রতিটি আসনে এখন নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হচ্ছে। প্রার্থীরা স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও গণসংযোগ শুরু করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপির দুই দলেরই প্রার্থী চূড়ান্ত হওয়ায় চাঁদপুরের নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত হয়ে উঠবে। জেলায় ভোটারদের আগ্রহ বাড়ছে এবং নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে।

সবমিলিয়ে চাঁদপুরের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। নেতাকর্মীদের ঐক্য, প্রার্থীদের প্রস্তুতি এবং ধানের শীষের প্রতীকে নির্বাচনী মাঠে নেমে পড়ার ঘোষণা—সব মিলিয়ে এখন চাঁদপুর জুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের ৫ আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত: নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা

আপডেট : ০৯:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫