ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন  সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম মনোনয়ন পেয়েছেন। দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তে এলাকায়  কাজী গ্রুপের  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক প্রার্থী এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে হাইকমান্ড অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় কাজী রফিকুল ইসলামকেই চূড়ান্ত করেছে, বলে তারা জানান।
কাজী রফিকুল ইসলাম ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।
বগুড়া-১ আসনটি বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় নির্বাচনী উত্তাপ বেড়ে গেছে। কাজী রফিকুল ইসলাম একজন ব্যবসায়ী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসন থেকে বিএনপির হয়ে সাংসদ নির্বাচিত হন।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়া-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন  সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম

আপডেট : ১০:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫