ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৭ কেজি গাঁ’জা”সহ মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 244

চাঁদপুর জেলায় চলমান যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

জানা গেছে, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আসছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় রোববার ৩ নভেম্বর রাত ৯টার দিকে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার বর্ডার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী পলাশ (২৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত পলাশ ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৭ কেজি গাঁ’জা”সহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫