ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে এম এ হান্নানকে বিএনপির প্রার্থী না করায় ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদত্যাগ

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৪:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 1895

ফরিদগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় এম এ হান্নানের নাম না থাকায় প্রতিবাদস্বরূপ পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ (মিঠু)।

তিনি সোমবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদ থেকে অব্যাহতির আবেদন জানান।

ফেসবুক পোস্টে সালাহউদ্দিন মিঠু লেখেন, “আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমার রাজনৈতিক জীবনে তিনবার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। দুই বছর আগে সংকটময় সময়ে দল আমাকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়। কিন্তু দলের সাম্প্রতিক সম্ভাব্য মনোনয়ন তালিকা দেখে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। আমি গত ১৭-১৮ বছর ধরে দলের মাঠে কাজ করেছি এবং আলহাজ্ব এম এ হান্নান ভাইয়ের মতো নিবেদিতপ্রাণ নেতার প্রতি অবিচার হয়েছে বলে মনে করছি। তাই স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নিচ্ছি।”

তিনি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত আবেদনও প্রেরণ করেছেন। আবেদনপত্রে তিনি আরও উল্লেখ করেন, “আমি যেহেতু দল করি, তাই দলের সিদ্ধান্ত মেনে নেওয়া আমার নৈতিক দায়িত্ব। তবে এম এ হান্নান ভাইয়ের মতো নেতাকে বাদ দিয়ে নেওয়া এই সিদ্ধান্ত তৃণমূলের প্রত্যাশার সঙ্গে যায় না। তাই আমি দলের প্রতি শ্রদ্ধা রেখে পদ থেকে অব্যাহতি চাই।”

দলীয় সূত্র জানায়, সালাহউদ্দিন মিঠু তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বই এই পদত্যাগের পেছনের মূল কারণ।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে এম এ হান্নানকে বিএনপির প্রার্থী না করায় ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদত্যাগ

আপডেট : ০৪:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫