ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর বাবা-মা’সহ প্রয়াত বিএনপির নেতাদের কবর জিয়ারত

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, এই মুহূর্তে আমার প্রধান কাজ হচ্ছে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করেই দলীয় কর্মসূচি পালন করা। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই, সবাই একই পরিবারের সদস্য। ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া কেন্দ্রীয় গোরস্থানে তাঁর প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পরে তিনি ফরাজীকান্দিতে অবস্থিত ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রহঃ)-এর রওদ্বা শরীফ, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন।
ড. জালাল উদ্দিন আরও বলেন, আমার কারণে যারা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ আজ আপনাদের মনের আশা পূর্ণ করেছেন। আমরা কারও উপর জুলুম করব না, ভালোবাসা দিয়েই মতলবের মানুষের মন জয় করব। আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং এই আসনটি দলকে উপহার দিব।
এর আগে তিনি ঢাকা থেকে রওনা হয়ে মতলব উত্তরের শ্রীরায়েরচর ব্রিজে পৌঁছালে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, চাঁদপুর-০২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছি। দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহ্‌ রাব্বুল আল আমিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমাকে মনোনয়ন দেওয়ায় আমাদের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দল আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার প্রতিদান হিসেবে এ আসনটি আমরা বিএনপিকে উপহার দিবো। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয় করতে হবে ।
তিনি আরোও বলেন, বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আমাকে এ পর্যন্ত আসতে শক্তি জুগিয়েছে কৃতজ্ঞতা জানাই। বিএনপির একটি বড় দল। এ দল থেকে অনেক যোগ্য ব্যক্তি মনোনয়ন চেয়েছেন। কিন্তু দল মনোনয়ন দিবে একজনকে। দলের স্বার্থে সকল এখন ঐক্যবদ্ধ হতে হবে। সকলে এক সাথে মিলে দলের বিজয় নিশ্চিত করতে হবে।
বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা  বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, মতলব দক্ষিণ উপজেলা উপজেলা যুবদলের সভাপতি মুজাহিদুল ইসলাম কিরন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাশেদ জামান টিপু, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু’মতলব উত্তর ও দক্ষিন উপজেলা,ও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর বাবা-মা’সহ প্রয়াত বিএনপির নেতাদের কবর জিয়ারত

আপডেট : ০৬:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫