ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাসদস্যদের ৫০ শতাংশ ফিরিয়ে নেওয়া হচ্ছে, প্রশিক্ষণ শেষে পুনরায় দায়িত্বে যোগ দেবেন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 90

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাসদস্যদের বিশ্রাম ও প্রশিক্ষণের উদ্দেশ্যে আপাতত মাঠ থেকে ৫০ শতাংশ সদস্যকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (৬ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৈঠকে জানানো হয়, সেনাসদস্যদের দীর্ঘদিন টানা দায়িত্ব পালনের কারণে তাদের বিশ্রাম প্রয়োজন হয়ে পড়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণও সম্পন্ন করতে হবে। এ কারণেই প্রথম ধাপে সেনাসদস্যদের একটি অংশকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সেনাসদস্যদের পর্যায়ক্রমে ফিরিয়ে নিয়ে বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে পুনরায় মাঠে দায়িত্বে পাঠানো হবে।

একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি লক্ষ্য হলো মাঠ পর্যায়ে এর প্রতিক্রিয়া ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী মাঠে থাকায় বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছিল, যা নিয়ন্ত্রণে রাখতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সূত্রটি আরও জানায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে—সেনা, নৌ ও বিমানবাহিনীসহ—বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছিল।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সেনাসদস্যদের ৫০ শতাংশ ফিরিয়ে নেওয়া হচ্ছে, প্রশিক্ষণ শেষে পুনরায় দায়িত্বে যোগ দেবেন

আপডেট : ১২:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫