ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নি’হ’ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 75

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মারছা বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৫ নভেম্বর) সকালে চকরিয়ার মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী একটি মারছা বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত দুইজনকে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতাই দুর্ঘটনার কারণ হতে পারে। নিহতদের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নি’হ’ত

আপডেট : ১২:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫