ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে “মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” অনুষ্ঠিত

চাঁদপুরে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে “মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলার ৮টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মোট ৬টি উপজেলায় প্রায় ৪,৮০০ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে শুধু হাজীগঞ্জ কেন্দ্রে অংশ নেয় ১,৭০০ জন শিক্ষার্থী।

১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত কিশোর কণ্ঠ ফাউন্ডেশন এবার প্রথমবারের মতো চাঁদপুর জেলায় জেলা পর্যায়ে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা চেয়ারম্যান ইব্রাহিম খলিল।

তিনি বলেন, “চাঁদপুর জেলায় এই প্রথম কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা চালু হয়েছে। সার্বিকভাবে পরীক্ষার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রতি বছর এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”

এ সময় হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ও কেন্দ্র সচিব আবু সাঈদ বলেন, “বছরব্যাপী শিক্ষা কার্যক্রম মূল্যায়নের জন্য পরীক্ষার বিকল্প নেই। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে এবং জ্ঞান অর্জনের সঠিক পথ তৈরি হবে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল হাসানাত, মোঃ নোমান, এবং কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল হাসান।
চাঁদপুর জেলা উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নেয়ামত উল্যাহ, জয়নাল আবেদীন ও আবু তাহের।
কেন্দ্র সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আবদুস সালাম, সুলতান আহমেদ, শাকিল আহমেদ ও রাজু আহমেদ।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানায়— “আজকের পরীক্ষা ভালো লেগেছে, প্রশ্নগুলো সহজ ছিল। প্রতি বছর এভাবে পরীক্ষা হলে নিজেদের মেধা যাচাই করতে পারব। সামনে বার্ষিক পরীক্ষা, তাই এ অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে।”

অভিভাবকেরাও এ উদ্যোগের প্রশংসা করে বলেন— “এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।”

চাঁদপুরে প্রথমবারের মতো কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। জেলার ৬টি উপজেলায় প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ আয়োজনকে জেলার শিক্ষা অঙ্গনে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে “মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” অনুষ্ঠিত

আপডেট : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫