ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটি গঠন

চাঁদপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা”র ২০২৬ সালের নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট এই উপদেষ্টা কমিটি এক বছরের জন্য গঠিত হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব ও সাধারণ সম্পাদক সাহাবদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির নাম ঘোষণা করা হয়।
ঘোষিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন —
প্রধান উপদেষ্টা: মোহাম্মদ ওমর ফারুক।
উপদেষ্টা সদস্যরা: মনির হোসেন, জাকির হোসেন সোহাগ, রবিউল আলম সাদ্দাম, রহমত উল্লাহ পাটোয়ারী, নেয়ামত উল্লাহ, আনোয়ার হোসেন, আহসান হাবীব খাজা, এনামুল হক, এমরান হোসেন, আবু ইউসুফ, মোতাহের হোসেন ও মো. মমিন।
সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, “সম্মিলিতভাবে সামাজিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা। আমাদের লক্ষ্য মানবতার সেবায় নিবেদিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আমি আশা করি, নবগঠিত উপদেষ্টা কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সমাজের কল্যাণে কাজ করে যাবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবদ্দিন বলেন, “২০১৯ সাল থেকে মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা। আমরা বিশ্বাস করি, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তরুণদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশে আমরা নিরলসভাবে কাজ করছি। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মানবতার সেবায় এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।”
নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করার জন্য সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য একটাই — মানবতার সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো, ইনশা’আল্লাহ।”
চাঁদপুরের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, সমাজসেবা, মানবিক সহায়তা ও যুব নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে। সংগঠনটি বর্তমানে এলাকার অন্যতম সক্রিয় ও জনপ্রিয় মানবিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটি গঠন

আপডেট : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫