ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলারে এক্সিডেন্টে পঙ্গু ছিদ্দিক মিয়ার জীবনে নতুন আশার আলো : পাশে স্বপ্নতরু সামাজিক সংগঠন

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • 96
ট্রলারে ভয়াবহ দুর্ঘটনায় পঙ্গু হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তা, বাখরপুর এলাকার ছিদ্দিক মিয়া। দীর্ঘ কয়েক মাস হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি তিনি বাসায় ফিরে এসেছেন। কিন্তু এই দুর্ঘটনার পর থেকে তিনি আর কোনো কাজ করতে অক্ষম হয়ে পড়েছেন। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন ছিদ্দিক মিয়া। নিয়মিত চিকিৎসার জন্য এখনও প্রতি মাসে তাকে ঢাকা যেতে হয়।
এমন কঠিন বাস্তবতায় ছিদ্দিক মিয়ার স্ত্রী স্বামী ও পরিবারের ভরণপোষণের জন্য একটি সেলাই মেশিনের আবেদন করেন সমাজের সহৃদয় মানুষদের কাছে। যাতে তিনি কিছুটা হলেও সংসারে অবদান রাখতে পারেন।
এই মানবিক আবেদন জানার পর স্বপ্নতরু সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়ায়। সংগঠনটির উদ্যোগে শুধু সেলাই মেশিন নয়, বরং ছিদ্দিক মিয়ার জন্য একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেওয়া হয়, যাতে তিনি আত্মনির্ভরশীল হয়ে নিজের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা শুধু সহায়তা নয়, মানুষকে স্বাবলম্বী করতে চাই। সিদ্দিক ভাইয়ের জন্য এই প্রজেক্ট তার জীবনে নতুন সূচনা বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং স্বপ্নতরু সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শেষে সিদ্দিক মিয়া বলেন, “আমি কাজ করতে পারি না, কিন্তু এখন নিজের মতো করে কিছু করতে পারব। আমার পরিবার আবারও বাঁচার আশা পাচ্ছে। যারা আমাকে সহায়তা করেছেন, সবার জন্য দোয়া রইল।”
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ট্রলারে এক্সিডেন্টে পঙ্গু ছিদ্দিক মিয়ার জীবনে নতুন আশার আলো : পাশে স্বপ্নতরু সামাজিক সংগঠন

আপডেট : ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫