ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে সাহিত্য সংগঠন ‘শিল্পনন্দন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • 205

চাঁদপুরে সাহিত্য সংগঠন ‘শিল্পনন্দন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৪ জুলাই ২০২২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি চাঁদপুরের লেখকদের বই পাঠকের কাছে পৌঁছে দেওয়া ও সাহিত্যচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৃষ্টিশীলতা উজ্জীবিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সংগঠনের স্লোগান—“শিল্পে সৌন্দর্য, সৃষ্টিতে আনন্দ”।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোরশেদা খানম বেবী, সহ-সভাপতি মিজানুর রহমান রানা ও দেওয়ান মাসুদ রহমান, সাধারণ সম্পাদক এইচএম জাকির, সহ-সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস ও জিহাদ সরকার। এছাড়া সাংগঠনিক সম্পাদক ইমরান শাকির ইমরু, অর্থ সম্পাদক আবু বকর বিন ফারুকী, প্রচার ও মিডিয়া সম্পাদক কাজী আজিজুল হক নাহিন, প্রকাশনা সম্পাদক আজম পাটওয়ারী, আয়োজন সম্পাদক সালাউদ্দিন হাজরা, সাহিত্য সম্পাদক সজীব খান, সংস্কৃতি সম্পাদক ইসতিয়াক সৈকত, পাঠচক্র সম্পাদক খাইরুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাসুদ হোসেন, আবৃত্তি সম্পাদক সামিরা মেহনাজ নুসরাতসহ ১১ জন দায়িত্বশীল সদস্য এবং ৯ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

আজীবন সদস্য হিসেবে থাকছেন মির্জা জাকির, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, জসীম মেহেদী, শরীফ হোসাইন ও মো. সাইফুল ইসলাম সুমন। সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন—মইনুদ্দিন লিটন, ইলিয়াস ফারুকী, ড. নিলুফা আখতার ও কাজী নজরুল ইসলাম।

সংগঠনের প্রতিষ্ঠাতা এইচএম জাকির জানিয়েছেন, “প্রতিষ্ঠার পর থেকে শিল্পনন্দন চাঁদপুরের লেখকদের বই পাঠকের কাছে পৌঁছে দেওয়া ও সাহিত্যচর্চা বৃদ্ধি করতে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।” নবগঠিত কমিটির সভাপতি মোরশেদা খানম বেবী বলেন, “শিল্পনন্দন চাঁদপুরের সাহিত্য অঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিতে কাজ করছে। নবগঠিত কমিটি দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত করার পরিকল্পনা করেছি। তরুণ লেখক ও পাঠকদের সৃষ্টি-উদ্দীপনা জাগানোই আমাদের প্রধান লক্ষ্য। খুব শিগগিরই একটি বর্ণিল অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। চাঁদপুরের শিল্প–সাহিত্যকে সমৃদ্ধ করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

গতকাল বিকেল ৩.৩০টায় চাঁদপুর সাহিত্য একাডেমির নাসীরউদ্দিন মিলনায়তনে চিত্রশিল্পী মইনুদ্দিন লিটন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা এইচএম জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও গল্পকার দেওয়ান মাসুদ রহমান। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. মূরে আলম পাটওয়ারী, নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুন গনি, সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, সাহিত্য একাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল আমিন প্রমুখ।

উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ-এর ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা-২০২৫-এর ১০জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে সাহিত্য সংগঠন ‘শিল্পনন্দন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ১১:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫