লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারাশিদ বিন এনাম।
তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ফারাশিদ বিন এনাম ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা।
এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। সরকারি সেবার প্রতি তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও নেতৃত্বগুণের কারণে সহকর্মীদের কাছে তিনি একজন সৎ ও পরিশ্রমী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত।
জানা গেছে, ফারাশিদ বিন এনামের জন্মস্থান চাঁদপুর জেলায়। নতুন কর্মস্থল রামগঞ্জে যোগদানের পর তিনি এলাকার উন্নয়ন, জনসেবামুখী প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন।
আরকে/ সাইফ




















