ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম, জামিনে আসামিদের হুমকি : মানববন্ধনে ফুঁসে উঠল এলাকাবাসী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • 105

চাঁদপুরের শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার ছেলে মোস্তফা ভূঁইয়াকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার মামলার দুই আসামি জামিনে বের হয়ে ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তার দাবিতে রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আহতের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মোস্তফা ভূঁইয়ার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিবেশী (বোরকা পরে) মিজানুর রহমান, তার স্ত্রী ফুলবানু, ভাই মফিজ ভূঁইয়া ও মেয়ে শাহনারা বেগম। তারা দা ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর ছেলে মোশাররফ হোসেন জানান, “আমার বাবা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। মামলার চার আসামির মধ্যে দুইজন জামিনে এসে আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। ফোনে, ফেসবুকে এমনকি প্রকাশ্যে হত্যার ভয় দেখাচ্ছে।”

আহতের ভাই রফিকুল ইসলাম বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যারা হামলা করেছিল তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে আমরা পরিবারের নিরাপত্তা চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শাস্তি ও আহত মোস্তফা ভূঁইয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম, জামিনে আসামিদের হুমকি : মানববন্ধনে ফুঁসে উঠল এলাকাবাসী

আপডেট : ০৩:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫