ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ চেকপোস্টে অভিযান : ১৮০ যানবাহন তল্লাশি ও জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • 167

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেছে।

গোপন তথ্যের ভিত্তিতে ০৯ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ গেট ও হাজীগঞ্জ বাজার এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযানে অংশ নেয় যৌথ বাহিনী।

অভিযানের মূল লক্ষ্য ছিল লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, হেলমেটবিহীন মোটরসাইকেল এবং অধিক গতিতে গাড়ি চালানো রোধ করা। অভিযানে মোট ১৮০টি যানবাহন তল্লাশি করা হয়।

ফলাফল হিসেবে মোটরসাইকেল এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয় এবং ৩৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় ৩টি গাড়ি জব্দ করা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের অমান্য রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ চেকপোস্টে অভিযান : ১৮০ যানবাহন তল্লাশি ও জরিমানা

আপডেট : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫