ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • 117

চাঁদপুর জেলার সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ০৯ নভেম্বর ২০২৫ তারিখ ভোররাতে পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সদর উপজেলার প্রফেসর পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটন মাঝি (৩৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, নগদ ৫৬০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে উপজেলার গোয়ালচর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মুজিবুর রহমান (৪৮) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১২৪ পিস ইয়াবা, নগদ ৪২০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত মাদক ও মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৮:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫