ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • 118

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ। রবিবার সকালে সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করা, পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

এ সময় উভয় দেশের সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার, পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়া “AMAN”-এ বাংলাদেশের অংশগ্রহণকারী দলের পেশাদারিত্বের প্রশংসা করেন।

দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সামরিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করা হয় এ সাক্ষাতে।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫