বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিশোধ নয়, পরিবর্তনের রাজনীতি করতে চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে—সব মামলা তুলে নেব।”
আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “জামায়াতসহ কয়েকটি দল জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে লড়াই করছে। প্রতিহিংসা নয়, পরিবর্তনই হবে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















