ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদরে যৌথ অভিযান, দেশীয় অ”স্ত্র উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • 100

চাঁদপুর সদর উপজেলায় এক যৌথ বাহিনীর অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

১২ নভেম্বর,  ভোর রাত আনুমানিক ২টায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে তালিকাভুক্ত এক অপরাধীর বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় চাঁদপুর সদর উপজেলার দোকান ঘর এলাকা থেকে ৫টি পাইগান, ১টি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব দ্রব্যসামগ্রী আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদরে যৌথ অভিযান, দেশীয় অ”স্ত্র উদ্ধার

আপডেট : ০৮:৩৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫