নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সাতবাড়িয়া ছালেহ্ আবাদ এম.এন ফাযিল ডিগ্রি মাদ্রাসা ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুন) সকালে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে নির্মিত ভবনের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্তিক প্রচেষ্টা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তেমনি ভাবে হাজীগঞ্জ-শাহরাস্তিতেও উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আপনারাই আমার হাতিয়ার। আপনাদের নিয়েই আমার সব কিছু। যেসকল অবকাঠামো প্রয়োজন আমার কাছে লিখিত ভাবে আবেদন করেন। আমি কাজ করে দেব।
মাদ্রাসা অধ্যক্ষ মাও. মো. ছগীর হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমেদ খসরু, ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ প্রধানীয়া সুমনসহ অন্যান্যরা।




















