ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আহমদ নগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমদ নগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাই শরিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ পাটওয়ারী এবং সহ-সাধারণ সম্পাদক মাস্টার গাজী জহিরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, “বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের ধারক। জীবনে সফল হতে হলে সততা, পরিশ্রম ও শৃঙ্খলাকে জীবনের অংশ করে তুলতে হবে। শুধুমাত্র পাঠ্যজ্ঞান নয়, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা প্রয়োজন। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখে নিজেদের মেধা ও সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “নিয়মিত পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে গড়ে তুললে একদিন তোমরাই গড়বে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত এক সমৃদ্ধ বাংলাদেশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ সামসুল আলম মুনির, অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, সাবেক মাদ্রাসা কমিটির সভাপতি শামছুল আলম, সহকারী অধ্যাপক মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক মাওলানা আব্দুর রব, সিনিয়র শিক্ষক মাওলানা আবুল হাশেম মজুমদার ও মাস্টার তাজুল ইসলাম প্রমুখ।

এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে নূর জাহান কবীর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে মেয়েদের জন্য আলাদা নামাজের স্থানও উদ্বোধন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি ইমরান হোসাইন, মোহাম্মদ ফিরোজ, শফিকুর রহমান, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সোহেল, কোষাধ্যক্ষ হাফেজ ওমর ফারুক, সাহিত্য সম্পাদক সহকারী অধ্যাপক এমরান হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের প্রতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আহমদ নগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫