ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১৫০ শিক্ষার্থী পেল মাড়ামুড়া আদর্শ সেবা সংঘের শিক্ষা উপকরণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সামাজিক ও সেবামূলক সংগঠন মাড়ামুড়া আদর্শ সেবা সংঘের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাড়ামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী-পরিষদ বিভাগের উপ-সচিব মাসুদ পারভেজ (বাপ্পি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বি.এম. কলিম উল্লাহ ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকাবাসী।
বক্তারা বলেন, গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাড়ামুড়া আদর্শ সেবা সংঘের এই উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তরুণদের সামাজিক দায়িত্ববোধ থেকে নেওয়া এমন পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি তাজল ইসলাম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। পাশাপাশি উপদেষ্টা মণ্ডলী ও সদস্যরা পুরো আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আলোচনা সভা শেষে প্রাথমিক স্তরের ১৫০ শিক্ষার্থীর হাতে খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স, টিফিন বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপস্থিত অভিভাবক ও সাধারণ মানুষ এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ১৫০ শিক্ষার্থী পেল মাড়ামুড়া আদর্শ সেবা সংঘের শিক্ষা উপকরণ

আপডেট : ০৮:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫