ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সবুজ সংঘের ৫ তলা ভবন ও মানবতার দেওয়াল উদ্বোধন

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৬:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 114

চাঁদপুরের হাজীগঞ্জে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসা সংগঠন সবুজ সংঘের নবনির্মিত ৫ তলা ভবন ও মানবতার দেওয়াল উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক খায়রুল কবির আবাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য আব্দুল আল মামুন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাজীগঞ্জ রেজিস্ট্রি জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ তৌহিদ এবং গীতা পাঠ করেন বিজয় কৃষ্ণ রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য জামাল হোসেন মজুমদার ও দিলীপ কুমার সাহা, উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক মো. সেলিম, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান রাশেদ গাজী, ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক সদস্য ওসমান গনি, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস ছাত্তার এবং সাধারণ সম্পাদক গাজী জসীম উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং এলাকাবাসী।

স্বাগত বক্তব্যে সভাপতি খায়রুল কবির আবাদ বলেন,
“সবুজ সংঘ প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে। নতুন ভবন এবং মানবতার দেওয়াল আমাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

নতুন উদ্বোধনকৃত মানবতার দেওয়ালে লেখা রয়েছে—
“যা প্রয়োজন নাও, যা পারো রেখে যাও।”

এটি অসহায় মানুষের জন্য বিনামূল্যে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী গ্রহণের একটি উন্মুক্ত ব্যবস্থা হিসেবে চালু করা হলো।

সবুজ সংঘের নেতৃবৃন্দ জানান, নতুন ভবনটি ভবিষ্যতে রক্তদান, শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং যুব উন্নয়নমূলক বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

সমাপনী বক্তব্যে সভাপতি আবাদ বলেন, “এই ভবন কেবল একটি স্থাপনা নয়; এটি মানবিক সহযোগিতার নতুন দিগন্ত রচনা করবে। সমাজ উন্নয়নে সবুজ সংঘ তার কাজ আরও বাড়াবে।”

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সবুজ সংঘের ৫ তলা ভবন ও মানবতার দেওয়াল উদ্বোধন

আপডেট : ০৬:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫