বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। একইসঙ্গে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন আদালত।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
বেঞ্চে থাকা অন্যান্য বিচারপতিরা হলেন—
বিচারপতি মো. আশফাকুল ইসলাম
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
বিচারপতি মো. রেজাউল হক
বিচারপতি এস. এম. ইমদাদুল হক
বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান
বিচারপতি ফারাহ মাহবুব
রায়ে বলা হয়, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরে এলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিদ্যমান অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে পূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।




















