বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর দারুল উলুম হাফেজিয়া কওমী মাদরাসায় গত বুধবার (১৯ নভেম্বর) বাদ এশা মাদরাসা প্রাঙ্গণে বার্ষিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন জামিল মাদ্রাসার ইফতা বিভাগের প্রধান হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, নাযিমে ইনতেহান ও তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড), বাংলাদেশের দায়িত্বশীল আল্লামা আব্দুল হক হক্কানী দা.বা.
এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি নিজাম উদ্দিন, মুহতামিম, আশরাফুল উলুম মাদরাসা ও ধর্মীয় আলোচক, চ্যানেল ২৪।
সলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ ক্বারী মাওলানা মোস্তাকিম বিল্লাহ আল-হাবিবী, রংপুর। মাহফিলে অন্যান্য আমন্ত্রিত দেশবরেণ্য ওলামায়ে কেরামও মূল্যবান নসিহত পেশ করেন।
অনুষ্ঠানের বিশেষ পর্বে মাদরাসার ৯ জন হাফেজে কুরআনকে প্রধান অতিথির পক্ষ থেকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়।
ইসলামী আত্মশুদ্ধি, ঈমান-আমলের তাজকিয়া এবং দোযাহানের কামিয়াবীর লক্ষ্যে ধর্মপ্রাণ হাজারো নারী-পুরুষ মাহফিলে যোগদান করে পরিপূর্ণ মনোযোগে আলোচনা শোনেন। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্তমানে মাদরাসার হিফজ, মক্তব ও কিতাব বিভাগে ভর্তি চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
rk / saif




















