বগুড়ার সোনাতলা থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৫৯০ টাকা সহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাতে এসআই শিমুলের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।
অভিযান চলাকালে গড়ফতেপুর মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে মোঃ রাহুল ইসলাম অন্তর শেখ (২৮)-কে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে একই এলাকার মোঃ শাহরিক আহম্মেদ জয় (২৬)-কে ২৭ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ৩,৫৯০ টাকাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দুইজনের কাছ থেকে মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩,৫৯০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানায়, মাদকবিরোধী অভিযানে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
RK / SAIF




















