ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে এমএসবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৩:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • 222

চাঁদপুরের হাজীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো এমএসবি ফাউন্ডেশনের আয়োজনে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা। শনিবার (২২ নভেম্বর) সকালে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অ্যান্ড এডুকেশন ক্যাম্পাসে এ পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

এবারের বৃত্তি পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক জ্ঞান, বিশ্লেষণক্ষমতা ও মেধা যাচাই করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এ উপলক্ষে আইডিয়াল কলেজ স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমা আক্তার বলেন,
“শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুদক্ষ হয়ে ওঠার পথে বৃত্তি পরীক্ষা বড় ভূমিকা রাখে। এমন উদ্যোগ প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের আগ্রহ, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করে। এমএসবি ফাউন্ডেশনের এই আয়োজন নিঃসন্দেহে গুণগত শিক্ষায় নতুন উদ্যম যোগাবে।”

তিনি আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পন্ন করতে শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ কমিটি দায়িত্ব পালন করেছে। পরীক্ষার প্রতিটি ধাপ কঠোর নজরদারির মাধ্যমে পরিচালিত হয়েছে যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে।

এমএসবি ফাউন্ডেশনের কর্তৃপক্ষ জানায়, বৃত্তি পরীক্ষার ফলাফল দ্রুতই প্রকাশ করা হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার ও শিক্ষা-সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। তাদের বিশ্বাস, এই পরীক্ষার অভিজ্ঞতা ভবিষ্যতে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যে ইতিবাচক প্রভাব রাখবে।

শিক্ষা-উন্নয়নে গুরুত্বপূর্ণ এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। অভিভাবকদের অনেকেই জানিয়েছেন, এমএসবি ফাউন্ডেশন প্রতিবছর এ ধরনের আয়োজন করলে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহ ও প্রতিযোগিতা তৈরি হবে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে এমএসবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ০৩:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫