ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের ৯ বছর বয়সেই কোরআনে হাফেজ নুর জামিল হোসাইন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • 415

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের নাজির আহমেদ কোম্পানির ৯ বছর বয়সী পুত্র নুর জামিল হোসাইন কোরআনে হাফেজ হয়েছেন। হাজীগঞ্জ রওজাতুল উলূম মাদ্রাসায় অধ্যয়নরত নুর জামিল অল্প বয়সেই হিফজের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

ছেলের এই অর্জনে গর্বিত বাবা নাজির আহমেদ কোম্পানি নিজের ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি জানান—সন্তান বাবা-মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। নিজের বাবার (নুর মোহাম্মদ) প্রতি শ্রদ্ধা রেখে ছেলের নাম রেখেছেন নুর জামিল হোসাইন।

বাবা আরও দোয়া চান—আগামী দিনগুলো যেন তার প্রিয় ছেলের জন্য বরকতময় হয় এবং আল্লাহ তায়ালা যেন তাকে দ্বীনের একজন খাঁটি খেদমতগার হিসেবে গড়ে তোলেন।

পরিবার-পরিজন, শিক্ষক এবং এলাকাবাসী ৯ বছর বয়সী এই হাফেজ শিশুর জন্য দোয়া ও শুভেচ্ছা জানান ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের ৯ বছর বয়সেই কোরআনে হাফেজ নুর জামিল হোসাইন

আপডেট : ১১:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫