চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় লুধুয়ায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল। সভাপতিত্ব করেন ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী ও পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।
rk / saif




















