ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পথশিশু মিমের জীবন বদলে দিল প্রজ্জ্বলনের মানবিক উদ্যোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 373

চাঁদপুরে পথশিশু মিমকে নতুন জীবনের আলো দেখাতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জ্বলন। সংগঠনটির সভাপতি রাকিব ভুইয়া ও সহ-সভাপতি সাজ্জাদের মানবিক উদ্যোগে দীর্ঘদিন পরিচয়হীন বেড়ে ওঠা এই শিশুর জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে মিম এখন সরকারি সকল সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নাগরিক অধিকার পাওয়ার সুযোগ অর্জন করেছে।

মিমের শিক্ষার দায়িত্ব নিয়ে বিশেষ ভূমিকা রাখছেন আসিফ ইসলাম যিনি দীর্ঘদিন ধরে পথশিশুদের শিক্ষা সহায়তায় কাজ করছেন। তাঁর প্রচেষ্টায় মিমকে স্কুলে ভর্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাজ্জাদ জানান, মিমের জীবন বদলে দিতে তারা একসঙ্গে কাজ করছেন এবং ইতোমধ্যে তার শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা রাকিব, সাজ্জাদ এবং শিক্ষার মূল উদ্যোক্তা আসিফ ইসলামের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, এটি শুধু মানবিক সেবা নয়—একটি শিশুর ভবিষ্যৎ বদলে দেওয়ার অনন্য উদাহরণ। সমাজের আরও মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তবে অসহায় ও পথশিশুদের জীবন বদলানো সম্ভব।

জন্মনিবন্ধন ও শিক্ষার সুযোগ পেয়ে মিম এখন নতুন সম্ভাবনার পথে। সে স্কুলে ভর্তি হতে পারবে, সরকারি সুবিধা পাবে, স্বাস্থ্যসেবার সুযোগ পাবে এবং ভবিষ্যতে এনআইডিসহ সব নাগরিক অধিকার অর্জন করতে পারবে।
প্রজ্জ্বলনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে—সামান্য দায়িত্ববোধ আর মানবিকতায় বদলে যেতে পারে এক পথশিশুর পুরো জীবন।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে পথশিশু মিমের জীবন বদলে দিল প্রজ্জ্বলনের মানবিক উদ্যোগ

আপডেট : ০৯:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫