ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের রেহানের হাত বিচ্ছিন্ন : উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৭:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 789

চাঁদপুরের হাজীগঞ্জে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় রেহান খান (১০) নামে এক শিশুর বাম হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের কেইয়ারপুল পূর্ববাজার স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এর আগেই চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কৈয়ারপুল এলাকায় সড়কের ওপর একটি বিচ্ছিন্ন মানুষের হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে। পরে জানা যায়, এটি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া শিশু রেহানের বিচ্ছিন্ন হাত।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে রেহান তার পরিবারের সঙ্গে হাজীগঞ্জের দিকে আসছিল। চলন্ত অবস্থায় অসাবধানতাবশত রেহান সিএনজির পাশ দিয়ে হাত বের করে রাখে। ঠিক সেই সময় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক সিএনজিটিকে অতিক্রম করতে গিয়ে ট্রাকের পিছনের অংশের ধাক্কায় তার বাম হাত কনুইয়ের নিচ থেকে খুলে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় কয়েকজন যুবক ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় রেহানকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে স্থিতিশীল করার চেষ্টা করেন এবং পরিস্থিতির অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটির বিচ্ছিন্ন হাতটি দ্রুত বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়, যাতে চিকিৎসকরা হাতটি পুনঃসংযোজনের চেষ্টা করতে পারেন।

আহত রেহান চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। খবর পেয়ে তার বাবা-মা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পুরো পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক, আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন—“পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। অজ্ঞাত সেই ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।”

আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের রেহানের হাত বিচ্ছিন্ন : উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার

আপডেট : ০৭:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫