ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ডিগ্রি ছাড়া চিকিৎসক পরিচয়: তিন প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জ”রিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 531

হাজীগঞ্জের বাকিলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাকিলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখা হয়।
এ সময় খাবারের মূল্য তালিকা না রাখা, বাসী খাবার সংরক্ষণ এবং ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।
বিসমিল্লাহ কফি হাউজে খাবারের মূল্য তালিকা না থাকা এবং বাসী খাবার রাখার অভিযোগ নিশ্চিত হয়।
এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরাবিয়ান ফুড কর্নারের মালিক মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা গুনতে হয়।
এ ছাড়া চিকিৎসা সম্পর্কিত অনিয়ম ধরা পড়ে বিসমিল্লাহ মেডিকেল হলে।
সেখানে দেখা যায়, এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও সত্তাধিকারী নিজেকে ‘ডাক্তার’ হিসেবে পরিচয় দিচ্ছেন।
চিকিৎসা খাতে এই ধরনের ভুয়া পরিচয় ব্যবহারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।
এ কারণে বিসমিল্লাহ মেডিকেল হলের সত্তাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
তাদের নিয়মিত মূল্য তালিকা প্রদর্শন, খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।
যে কোনও ধরনের প্রতারণা, মুনাফাখোরি বা ভুয়া পরিচয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
তাদের দাবি, নিয়মিত তদারকি হলে বাজারে শৃঙ্খলা ফিরবে।
অভিযান শেষে কর্মকর্তারা ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ডিগ্রি ছাড়া চিকিৎসক পরিচয়: তিন প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জ”রিমানা

আপডেট : ১০:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫