বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য সৈনিক পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। সারাদেশের আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে।
আবেদন করতে টেলিটক প্রিপেইড সিম থেকে ১৬২২২ নম্বরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে এসএমএস পাঠাতে হবে। সফলভাবে User ID ও Password প্রাপ্তির পর প্রার্থীরা
sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন।
সেনাবাহিনী জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। কোনো ধরনের ব্যক্তিগত সুপারিশ, আর্থিক লেনদেন বা প্রতারণার চেষ্টা করলে প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য বলে গণ্য করা হবে। এমনকি ভর্তির পর কোনো পর্যায়ে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে চাকরি থেকে বহিষ্কার করারও বিধান রয়েছে।
নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে সকল প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে এবং অচেনা ব্যক্তির প্রলোভনে না পড়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আরকে/ সাইফ




















