ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

বগুড়ার সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি  উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের প্রতিপাদ্য ছিল— “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”, স্লোগান-  “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি।”

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক তাঁর বক্তব্যে বলেন, দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারই প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে পারে। দেশের আমিষের ঘাটতি পূরণে এই খাতের গুরুত্ব অপরিসীম। খামারিদের উৎসাহিত করতে এবং নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার প্রাণিসম্পদ উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কর্মসংস্থান বাড়াতে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সোনাতলা, বগুড়া। সার্বিক সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোস্তফা কামাল, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলজার রহমান, ভিএফএ মোঃ মাসুদুর রহমান, এফএ (এ/আই) আয়ুব আলীসহ স্থানীয় খামারি ও কৃষকরা।

মেলায় ২৬টি স্টলে আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, যন্ত্রপাতি, পশুপাখি ও বিভিন্ন ঔষধপত্র প্রদর্শন করা হয়। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা রাস্তা প্রদক্ষিণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

আপডেট : ০৩:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫